২২ জুন ১৯৮৬। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড।
সেই ম্যাচ ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় ২টি গোলের কারণে। একটা ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’। সেটার মিনিট চারেক পর তাঁর ‘গোল অব দ্য সেঞ্চুরি’।
একই ম্যাচ, একই মানুষ এবং তাঁর বিতর্কিত সেই গোলের পর অমরত্ব পাওয়া গোলটি! সেদিনের সেই ম্যাচটা তাই স্রেফ ম্যারাডোনার।
কিন্তু সেই গল্পে আরও একজন লুকিয়ে ছিলেন, পর্দার আড়ালে।