Sports
চ্যাম্পিয়নস লিগের এ মৌসুমে যে নতুন নিয়মগুলো চালু হচ্ছে
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের লিগ পর্ব শুরু হচ্ছে আজ। ইউরোপের এই সেরা ক্লাব প্রতিযোগিতায় এবার যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন নিয়ম। এর অনেকগুলোই অবশ্য ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগগুলোতে এরই মধ্যে চালু হয়ে গেছে। দেখা গেছে সর্বশেষ
লেখক খেলা ডেস্ক55K বার পড়া
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের লিগ পর্ব শুরু হচ্ছে আজ। ইউরোপের এই সেরা ক্লাব প্রতিযোগিতায় এবার যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন নিয়ম। এর অনেকগুলোই অবশ্য ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগগুলোতে এরই মধ্যে চালু হয়ে গেছে। দেখা গেছে সর্বশেষ বিশ্বকাপেও। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এই নিয়মগুলো চালু হচ্ছে এবারই প্রথম।
* ম্যাচে অহেতুক সময়ক্ষেপণের বিষয়ে একেবারেই ছাড় দেবে না চ্যাম্পিয়নস লিগ কর্তৃপক্ষ। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগগুলোতে চালু হওয়া কঠোর নিয়মগুলো এবার প্রয়োগ করা হবে ইউরোপ–সেরার মঞ্চেও।


