Sports
এ বছরই ব্যালন ডি’অর জয়ের আশা এমবাপ্পের
ইউরোপিয়ান গোল্ডেন শু আছে। পিচিচি, লিগ আঁ–তে সর্বোচ্চ গোলদাতার ট্রফিও আছে শোকেসে। বিশ্বকাপে ‘সিলভার বল’ ও ‘ব্রোঞ্জ বল’ও জিতেছেন। ‘গোল্ডেন বুট’ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে জিতেছেন দুবার। বিশ্বকাপ জয়ের
লেখক খেলা ডেস্ক37K বার পড়া

ইউরোপিয়ান গোল্ডেন শু আছে। পিচিচি, লিগ আঁ–তে সর্বোচ্চ গোলদাতার ট্রফিও আছে শোকেসে। বিশ্বকাপে ‘সিলভার বল’ ও ‘ব্রোঞ্জ বল’ও জিতেছেন। ‘গোল্ডেন বুট’ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে জিতেছেন দুবার। বিশ্বকাপ জয়ের পদক তো আছেই। তবু এমবাপ্পের শোকেসে কী যেন নেই! বলুন তো সেটা কী?
ব্যালন ডি’অর!
পেশাদার ক্যারিয়ারের শুরুর থেকে এই একটি ট্রফির পিছু ছুটছেন এমবাপ্পে।
পিএসজির খেলোয়াড় থাকতে ২০২৩ সালে ব্যালন ডি’অর জয়ে তৃতীয় হওয়াই সর্বোচ্চ প্রাপ্তি। ব্যক্তিগত পর্যায়ে বর্ষসেরার এই ট্রফিটি জয়ের লক্ষ্যে ২০২৪ সালে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেন। তারপরও এখনো সেই ‘সোনার হরিণ’ অধরা রয়ে গেলেও এবার অন্য রকম কিছু একটা ঘটতে পারে বলে মনে করছেন এমবাপ্পে নিজেই।


