Sports
‘উইকেট নিয়ে ধারণা নেই, তবে কে বানিয়েছে জানি’—কেন সালাহউদ্দীনের এই রসিকতা
কয়েক বছর ধরেই এশিয়ার ক্রিকেটের বিভিন্ন স্তরে জাপানের নাম শোনা যাচ্ছে। সর্বশেষ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপেও খেলেছে তারা। তবে ক্রিকেটে জাপান তো আর এত বড় নাম নয়, ক্রিকেট অবকাঠামোও সেখানে স্বাভাবিকভাবেই গড়ে ওঠেনি।
লেখক ক্রীড়া প্রতিবেদক131K বার পড়া

কয়েক বছর ধরেই এশিয়ার ক্রিকেটের বিভিন্ন স্তরে জাপানের নাম শোনা যাচ্ছে। সর্বশেষ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপেও খেলেছে তারা। তবে ক্রিকেটে জাপান তো আর এত বড় নাম নয়, ক্রিকেট অবকাঠামোও সেখানে স্বাভাবিকভাবেই গড়ে ওঠেনি।
এবার এশিয়ান গেমস হবে জাপানের আইচি নাগোয়ায়। গেমসে থাকছে ক্রিকেটও। অন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো বাংলাদেশও নিয়মিত অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে মূল দল নিয়েই যাচ্ছে এশিয়ান গেমস টি–টুয়েন্টি খেলতে। কিন্তু জাপানের উইকেট সম্পর্কে কতটা ধারণা আছে তাঁদের?


