Sports
চেলসিকে হারিয়ে ডার্বির রাজত্ব আর্সেনালের
এমিরেটসে যেন ফিরে এসেছিল সেই সান সেবাস্তিয়ান। স্পেনের ছোট শহরের ক্লাব আন্তিগুওকোতে ফুটবল আনন্দে মেতে থাকা দুই কিশোরের লড়াই আজ উত্তর লন্ডনে! একদিকে মিকেল আরতেতা, অন্যদিকে জাবি আলোনসো। দুই পুরোনো বন্ধুর ডাগআউটের দ্বৈরথে
লেখক খেলা ডেস্ক78K বার পড়া

এমিরেটসে যেন ফিরে এসেছিল সেই সান সেবাস্তিয়ান। স্পেনের ছোট শহরের ক্লাব আন্তিগুওকোতে ফুটবল আনন্দে মেতে থাকা দুই কিশোরের লড়াই আজ উত্তর লন্ডনে! একদিকে মিকেল আরতেতা, অন্যদিকে জাবি আলোনসো। দুই পুরোনো বন্ধুর ডাগআউটের দ্বৈরথে শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসলেন আরতেতাই। নাটকীয়তায় ঠাসা লন্ডন ডার্বিতে চেলসিকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল চ্যাম্পিয়ন আর্সেনাল।
শুরুটা যেন ঝড়ের মতো। এমিরেটস স্টেডিয়ামের গ্যালারি তখনো পুরোপুরি বসে উঠেনি, খেলা মাত্র শুরু হয়েছে। এমন সময়ই আঘাত হানে চেলসি। ৭৭ সেকেন্ড। এর মধ্যেই গোল। লন্ডন ডার্বি যে এমন আগুন ছড়িয়ে শুরু হবে, তা হয়তো আর্সেনালও ভাবেনি।


