Sports
হকিতে মেয়েদের সামনে পাত্তা পেল না পাকিস্তানও
একই প্রতিযোগিতায় ছেলেরা যখন টানা দুই ম্যাচে হেরেছে, মেয়েরা তখন জয়ের পর জয় তুলে নিচ্ছে। জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৫-১ গোলে। টানা দুই জয়ে
লেখক ক্রীড়া প্রতিবেদক82K বার পড়া

একই প্রতিযোগিতায় ছেলেরা যখন টানা দুই ম্যাচে হেরেছে, মেয়েরা তখন জয়ের পর জয় তুলে নিচ্ছে। জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ৫-১ গোলে।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে নবম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন নূপুর। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। এরপর রক্ষণ শক্ত করে পাকিস্তান, কিন্তু তাতেও বাংলাদেশের আক্রমণ থামেনি। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সারিকা রিমন।


