Sports
স্যুটকেসের চাকা ঘুরছে, বিপদে হেসন
পাকিস্তানের টিম হোটেলে যেন এক অদ্ভুত যাওয়া-আসার গল্প! কেউ ঢুকছেন, কেউ বের হচ্ছেন। স্যুটকেসের চাকা ঘুরছে, দলে একের পর এক নতুন মুখ। ক্রিকেট দলের ড্রেসিংরুম সাধারণত এমন হয় না। সেখানে স্থিরতা থাকে, পরিচিত মুখ থাকে। পাকিস্তান
লেখক খেলা ডেস্ক105K বার পড়া

পাকিস্তানের টিম হোটেলে যেন এক অদ্ভুত যাওয়া-আসার গল্প! কেউ ঢুকছেন, কেউ বের হচ্ছেন। স্যুটকেসের চাকা ঘুরছে, দলে একের পর এক নতুন মুখ। ক্রিকেট দলের ড্রেসিংরুম সাধারণত এমন হয় না। সেখানে স্থিরতা থাকে, পরিচিত মুখ থাকে। পাকিস্তান দলের জন্য এই মুহূর্তটা ঠিক তার উল্টো। অস্থির, খানিকটা অগোছালো আর ভেতরে ভেতরে গভীর হতাশা।
ঠিক এই অবস্থাতেই লাল বলের দলের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মাইক হেসন। মূলত সাদা বলের দলের দায়িত্বে থাকা এই কোচকে হঠাৎই টেস্ট দলের দায়িত্ব নিতে হয়েছে। কোচিং স্টাফে পরিবর্তনের পর পিসিবির এমন সিদ্ধান্ত।


