Sports
দুইবার ঘুরে দাঁড়িয়ে ইউনাইটেডকে রুখে দিল এভারটন
হিল ডিকিনসন স্টেডিয়ামের ঘড়িতে তখন যোগ হওয়া সময়ের ষষ্ঠ মিনিট। রেফারির বাঁশি মুখে ওঠার অপেক্ষা। ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা ততক্ষণে গ্যালারিতে উৎসব শুরু করে দিয়েছেন। তিন পয়েন্ট তো পকেটেই, আর তো মাত্র কয়েক সেকেন্ডের ক
লেখক খেলা ডেস্ক20K বার পড়া

হিল ডিকিনসন স্টেডিয়ামের ঘড়িতে তখন যোগ হওয়া সময়ের ষষ্ঠ মিনিট। রেফারির বাঁশি মুখে ওঠার অপেক্ষা। ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা ততক্ষণে গ্যালারিতে উৎসব শুরু করে দিয়েছেন। তিন পয়েন্ট তো পকেটেই, আর তো মাত্র কয়েক সেকেন্ডের কারবার!
ঠিক তখনই দৃশ্যপটে অ্যানসলি মেটল্যান্ড-নাইলসের আগমন।
ডেডলাইন ডে-তে এভারটনে সই করা এই ডিফেন্ডার যখন বলটা নিজের পায়ে নিলেন, সামনে তখন ইউনাইটেড ডিফেন্সের দেয়াল, গোলপোস্টের দূরত্বটাও কম নয়। কিন্তু কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারল না। দূর থেকে নেওয়া মেটল্যান্ড-নাইলসের রকেট শটে বল জালে আছড়ে পড়তেই স্টেডিয়াম জুড়ে উদ্দাম উল্লাস। শেষ মুহূর্তের এই রোমাঞ্চকর নাটকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে পয়েন্ট কেড়ে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে এভারটন।


