Sports
তারকায় ঠাসা, দামে আকাশছোঁয়া—বিশ্বের ১০ দামি স্কোয়াড
ফুটবলে তারকার দাম শুধু মাঠের পারফরম্যান্সে মাপা হয় না, বাজারেও হয়। কেউ কোটি কোটি ইউরো দাম নিয়ে বল পায়ে ছোটেন, কেউ ছুটতে ছুটতে নতুন দাম তৈরি করেন। গ্রীষ্মকালীন দলবদলের বাজার বন্ধ হওয়ার পর সেই হিসাবটাই আবার নতুন করে করেছে
লেখক খেলা ডেস্ক68K বার পড়া
ফুটবলে তারকার দাম শুধু মাঠের পারফরম্যান্সে মাপা হয় না, বাজারেও হয়। কেউ কোটি কোটি ইউরো দাম নিয়ে বল পায়ে ছোটেন, কেউ ছুটতে ছুটতে নতুন দাম তৈরি করেন। গ্রীষ্মকালীন দলবদলের বাজার বন্ধ হওয়ার পর সেই হিসাবটাই আবার নতুন করে করেছে ট্রান্সফারমার্কেট। তাতে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াডের সিংহাসন ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। আবার শীর্ষ ক্লাবগুলোর বেশির ভাগই ইংলিশ প্রিমিয়ার লিগের।
একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি ১০ স্কোয়াড।


