Sports
মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে
কে হবেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক? লিওনেল মেসির অবসরের মধ্যে দিয়ে আর্জেন্টিনার ফুটবলে বড় এক অধ্যায়ের শেষ হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে আলবিসেলেস্তেদের অধিনায়ক ছিলেন মেসি। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপসহ একের
লেখক খেলা ডেস্ক148K বার পড়া
কে হবেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক? লিওনেল মেসির অবসরের মধ্যে দিয়ে আর্জেন্টিনার ফুটবলে বড় এক অধ্যায়ের শেষ হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে আলবিসেলেস্তেদের অধিনায়ক ছিলেন মেসি। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপসহ একের পর এক বড় সাফল্য। এখন সেই আর্মব্যান্ড উঠবে কার হাতে?
অধিনায়ক হওয়ার দৌড়ে তিনজন
মেসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন ক্রিস্টিয়ান রোমেরো। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর্জেন্টিনার রক্ষণভাগে দীর্ঘদিন ধরেই তিনি নির্ভরতার প্রতীক। ইংলিশ ক্লাব টটেনহামে তাঁর নেতৃত্বের অভিজ্ঞতাও রয়েছে। মাঠে তাঁর উপস্থিতি সতীর্থদের সাহস জোগায়। নিকোলাস ওতামেন্দি জাতীয় দল ছাড়ার পর রোমেরোই হয়ে উঠেছেন স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডারদের একজন।


