Sports
মালয়েশিয়ার কাছেও হারল হকির যুবারা
জুনিয়র এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হারের পর আজ মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে তারা।
লেখক ক্রীড়া প্রতিবেদক41K বার পড়া

জুনিয়র এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হারের পর আজ মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে তারা।
আগামী মঙ্গলবার তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ প্রথম কোয়ার্টার কেউই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারের ২১ থেকে ২৩ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে বাংলাদেশ।
২৪ মিনিটে আবদুল্লাহ গোল করে ব্যবধান কমালে ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের। তৃতীয় কোয়ার্টারে ফিল্ড গোল করে বাংলাদেশের ম্যাচে ফেরার আশা আরও জোরালো করেন মেহেদী হাসান। তাঁর ফিল্ড গোলে ২–২ সমতায় ফেরে বাংলাদেশ।


