শুধু মাঠে নয়, ভালো অধিনায়ক নেতৃত্ব দেন মাঠের বাইরেও। দল নির্বাচন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্তে তাঁর মতামতের গুরুত্ব থাকে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম সেই ভূমিকা কতটা পালন করতে পারছেন, এবার সেই প্রশ্নই তুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে পাকিস্তান দলে বড় পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তনই সামনে এনেছে বাবরের নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন। দলের এত বড় রদবদলে অধিনায়কের মতামত কতটা গুরুত্ব পেয়েছে, সেটিই এখন আলোচনায়।