Sports
বজ্রপাত, দুই পেনাল্টি আর মার্টিনোর সঙ্গে সাক্ষাতের ম্যাচ মেসির
মাঠে নামার আগেই ম্যাচটিকে ঘিরে ছিল দুটি আলাদা গল্প। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি। আর তাঁর প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেডের কোচ জেরার্ড মার্টিনো। যিনি বার্সেলোনা, আর্জেন্ট
লেখক খেলা ডেস্ক118K বার পড়া
মাঠে নামার আগেই ম্যাচটিকে ঘিরে ছিল দুটি আলাদা গল্প। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি। আর তাঁর প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেডের কোচ জেরার্ড মার্টিনো। যিনি বার্সেলোনা, আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামিতে মেসির কোচ ছিলেন।
এর সঙ্গে যোগ হয়ে যায় আচমকা আরেক ঘটনা। বজ্রপাতের কারণে পিছিয়ে যায় কিক–অফের সময়, শুরু হয় শেষ পর্যন্ত ১ ঘণ্টা ৩৫ মিনিট দেরিতে। মেজর লিগ সকারের ম্যাচটিতে শেষ পর্যন্ত অবশ্য কেউই জেতেনি। চার গোলের ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়।


