Sports
হলান্ডের গোলে ম্যানসিটির তিনে তিন
ম্যাচের সময় যত গড়িয়েছে, ততই আক্রমণে ভয় ধরিয়েছে কভেন্ট্রি সিটি। তবে শেষ পর্যন্ত সেই আক্রমণ থেকে কোনো গোল আদায় করতে পারেনি চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা দলটি। বরং আর্লিং হলান্ডের একমাত্র গোলে ১-০ জিতেছে ম্যানচেস্টার সিটি। এবা
লেখক খেলা ডেস্ক95K বার পড়া

ম্যাচের সময় যত গড়িয়েছে, ততই আক্রমণে ভয় ধরিয়েছে কভেন্ট্রি সিটি। তবে শেষ পর্যন্ত সেই আক্রমণ থেকে কোনো গোল আদায় করতে পারেনি চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা দলটি। বরং আর্লিং হলান্ডের একমাত্র গোলে ১-০ জিতেছে ম্যানচেস্টার সিটি। এবারের লিগে এটি সিটির তৃতীয় জয়।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। অন্যদিকে তিন ম্যাচের সব কটিতে হেরে কভেন্ট্রি সিটি এখন ১৯ নম্বরে।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই অবশ্য বড় সুযোগ পেয়েছিল কভেন্ট্রি। ৮ মিনিটে সুযোগ তৈরি করেন তাইও আওনিয়ি। আন্তোনিও সেমেনিওর ভুল পাস ধরে দ্রুত বক্সে ঢুকে পড়েন নাইজেরিয়ান এই স্ট্রাইকার। সামনে শুধু গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে ওয়ান-অন-ওয়ানে তাঁর শট বাঁ পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।


