Sports
নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, ভারত জিতল ৭ উইকেটে
পাকিস্তান ক্রিকেটের দিনকাল সত্যিই ভালো যাচ্ছে না। তা ছেলেদের ক্রিকেটই হোক, আর মেয়েদের! ছেলেদের ক্রিকেটের টালমাটাল অবস্থা তো সবারই জানা।
লেখক ক্রীড়া প্রতিবেদক141K বার পড়া

পাকিস্তান ক্রিকেটের দিনকাল সত্যিই ভালো যাচ্ছে না। তা ছেলেদের ক্রিকেটই হোক, আর মেয়েদের! ছেলেদের ক্রিকেটের টালমাটাল অবস্থা তো সবারই জানা।
আজ নারী এশিয়া কাপের ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তানের মেয়েরাও। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এর চেয়ে কম রানে কখনো অলআউট হয়নি তারা।
এত কম রান নিয়ে বোলারদের আর তেমন কিছু করার ছিল না। তবু তারা ভারতের ৩ উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু তাতে হারের ব্যবধানটাই কেবল কমেছে। ৮.৪ ওভারেই পাকিস্তানের রান তাড়া করে ফেলে ৭ উইকেটে ম্যাচ জিতেছে ভারত।


