Sports
‘ক্রিকেট’ নামে ক্রিকেট জনপ্রিয় করা যাবে না, বলতে হবে ‘টি–টুয়েন্টি’
ক্রিকেটকে জনপ্রিয় করতে হলে ক্রিকেট নামটাই বাদ দিতে হবে? রিকি পন্টিংয়ের প্রস্তাব শুনলে প্রথমে এমনটাই মনে হতে পারে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের যুক্তি, যেখানে মানুষ ছোটবেলা থেকে ক্রিকেট দেখে বড় হয়নি, সেখানে ‘ক্রিকেট’ শব্দ
লেখক খেলা ডেস্ক56K বার পড়া
ক্রিকেটকে জনপ্রিয় করতে হলে ক্রিকেট নামটাই বাদ দিতে হবে? রিকি পন্টিংয়ের প্রস্তাব শুনলে প্রথমে এমনটাই মনে হতে পারে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের যুক্তি, যেখানে মানুষ ছোটবেলা থেকে ক্রিকেট দেখে বড় হয়নি, সেখানে ‘ক্রিকেট’ শব্দটি বরং ভুল ধারণা তৈরি করতে পারে। তাই নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচয় করিয়ে দিতে হবে শুধু ‘টি–টুয়েন্টি’ নামে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশে।
‘দ্য অ্যাথলেটিক’কে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রচার ও প্রসারের দায়িত্ব যদি তাঁর হাতে থাকত, তাহলে ‘ক্রিকেট’ নামটিই ব্যবহার করতেন না। বরং পুরো খেলাটিকে টি–টুয়েন্টি হিসেবে পরিচয় করিয়ে দিতেন। কারণ, ক্রিকেট বললেই পাঁচ দিনের টেস্টের কথা ভাবতে পারে তারা। বিপরীতে টি–টুয়েন্টি নাম দিয়ে খেলাটি যে দ্রুত, আক্রমণাত্মক এবং বিনোদননির্ভর, সেটি তুলে ধরা যাবে।


