একসময় তাঁকে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হতো। কিন্তু একের পর এক কনকাশন অল্প বয়সেই থামিয়ে দিয়েছে উইল পুকোভস্কির ক্যারিয়ার। মাত্র ২৬ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিতে হয়েছে তাঁকে। মাথায় আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব এখনো বয়ে বেড়াচ্ছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
এবার সেই কষ্টের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন পুকোভস্কি। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে তাঁর একটি সমঝোতা হয়েছে। তবে সমঝোতার আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি।