মৌসুমে রিয়াল মাদ্রিদের দারুণ শুরু থামল কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসে। গতকাল রাতে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরেছে জোসে মরিনিওর দল। পর্তুগিজ এই কোচের দ্বিতীয় মেয়াদে টানা তিন জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল রিয়াল।
রিয়ালের হারের সঙ্গে ম্যাচের শেষ মুহূর্তে এমবাপ্পের পেনাল্টি মিসও এখন আলোচনায়। যোগ করা সময়ে শেষ দিকে (৯৫ মিনিটে) এমবাপ্পের নেওয়া স্পটকিক ঠেকিয়ে দেন বেতিস গোলরক্ষক আলভারো ভায়েস। এরপর ফিরতি বলও ক্লিয়ার করেন বেতিসের ডিফেন্ডার মার্ক বার্ত্রা।