আগের দিন একই প্রতিযোগিতায় ছেলেরা চীনের কাছে হারলেও আজ মেয়েরা জয় পেয়েছেন। শুধু জয় বললে কমই বলা হবে, রীতিমতো দাপটই দেখিয়েছেন তাঁরা।
মেয়েদের হকি জুনিয়র এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। আগামীকালই দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তাঁরা।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ চায়নিজ তাইপেকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে জালের দেখা না পেলেও শেষ তিন কোয়ার্টারে গুনে গুনে সাত গোল দেন।