Sports
সিরিয়ার কাছেও হার, এশিয়ান কাপ বাছাইয়ে যুবাদের আশা শেষ
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আজ তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে জেরার্ড জোন্সের দল।
লেখক ক্রীড়া প্রতিবেদক124K বার পড়া

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আজ তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে জেরার্ড জোন্সের দল।
এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে হেরেছিল তারা। টানা দুই হারে বাছাইপর্ব পেরোনোর সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের যুবাদের। আগামী রোববার নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
জুনিয়র কিংবা সিনিয়র—কোনো পর্যায়েই এখন পর্যন্ত সিরিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। এই ম্যাচের আগে যুব দল ও জাতীয় পুরুষ দল সিরিয়ার বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ। হার ছয় ম্যাচের সব কটিতেই।


