Sports
ইমরান খানের প্রতি আচরণ বর্বরতার শামিল, বললেন সৈয়দ আশরাফুল হক
প্রায় সাড়ে তিন বছর ধরে জেলে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি হলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু সুপ্রিম
লেখক ক্রীড়া প্রতিবেদক31K বার পড়া

প্রায় সাড়ে তিন বছর ধরে জেলে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি তাঁর স্বাস্থ্যের অবনতি হলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়িত না হওয়ায় অসন্তোষ জানিয়ে বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক একযোগে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে।
এবার ইমরানের প্রতি পাকিস্তান সরকারের আচরণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ইমরানের প্রতি আচরণকে ‘বর্বরতা’ হিসেবে উল্লেখ করেছেন।


