Sports
এগিয়ে গিয়েও চীনের কাছে হার হকির যুবাদের
এগিয়েই ছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি তারা। তাতে জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ আগামী রোব
লেখক ক্রীড়া প্রতিবেদক55K বার পড়া

এগিয়েই ছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি তারা। তাতে জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ আগামী রোববার, প্রতিপক্ষ মালয়েশিয়া।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ ম্যাচের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ওয়াং ইউবো। এর এক মিনিট পরই জনি ইসলামের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য লিড নেয় বাংলাদেশই। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে স্কোরলাইন হয় ২-১। কিন্তু তৃতীয় কোয়ার্টারে রক্ষণভাগের ভুলে সেই ব্যবধানও ধরে রাখতে পারেনি যুবারা। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ছিউ ওয়েনশুয়ান।


