মুত্তিয়া মুরালিধরন, কার্টলি অ্যামব্রোস, অ্যালান ডোনাল্ড, কোর্টনি ওয়ালশ, ডেল স্টেইন...। চাইলে এমন আরও কয়েকজন কিংবদন্তির নাম বলা যায়। আপাতত এ কয়জনকে নিয়েই একটি প্রশ্ন: তাঁদের মধ্যে একটি মিল আছে। সেটা কী?
হ্যাটট্রিক! হ্যাঁ, কিংবদন্তি বোলার হয়েও পেশাদার ক্যারিয়ারে তাঁরা হ্যাটট্রিক পাননি। মাত্র ২৪ বছরের ছোকরা হেনরি ক্রোকোম্বেকে দেখে তাই তাঁদের বেশ হিংসা হতে পারে। অসংখ্য বোলার যেখানে হ্যাটট্রিকের দেখা না পেয়ে ক্যারিয়ার শেষ করেছেন, সেখানে ক্রোকোম্বে আট দিনের ব্যবধানে পেয়েছেন দুটি হ্যাটট্রিক! সেটাও প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর দুই ম্যাচে!