Sports
কোকেন নিয়ে নিষিদ্ধ কিরিওস আবার ফিরছেন কোর্টে
কোকেন ব্যবহারের দায়ে এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নিক কিরিওস। তবে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে রাজি হওয়ায় অস্ট্রেলিয়ান এই টেনিস তারকাকে আবার কোর্টে ফেরার অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ
লেখক খেলা ডেস্ক77K বার পড়া

কোকেন ব্যবহারের দায়ে এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নিক কিরিওস। তবে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে রাজি হওয়ায় অস্ট্রেলিয়ান এই টেনিস তারকাকে আবার কোর্টে ফেরার অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
২০২২ সালে উইম্বলডনের ফাইনাল খেলা কিরিওস এ বছর ২২ জুন মায়োর্কায় একটি এটিপি ইভেন্ট চলাকালীন ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। এরপর ৪ আগস্ট আইটিআইএ তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। ঘটনার পরপরই কিরিওস স্বীকার করেন, তিনি একটি ‘বিশাল ভুল’ করে ফেলেছেন।
শুক্রবার এক বিবৃতিতে আইটিআইএ জানায়, মায়োর্কায় খেলার আগের রাতে বন্ধুদের সঙ্গে এক সান্ধ্য পার্টিতে সামাজিকতার খাতিরেই কোকেন ব্যবহার করেছিলেন বলে ব্যাখ্যা দিয়েছেন কিরিওস।
আইটিআইএ বিশ্ব ডোপিংবিরোধী সংস্থা (ওয়াডা) স্বীকৃত ল্যাবরেটরির একজন স্বাধীন বৈজ্ঞানিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছে। বিশেষজ্ঞ পর্যবেক্ষণ করে দেখেছেন যে কিরিওসের নমুনায় পাওয়া কোকেনের পরিমাণ তাঁর প্রদত্ত ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।