Sports
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই
উৎসব-আনন্দে চতুর্থ ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে চট্টগ্রামে। আজ দুপুরে বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হ
লেখক ক্রীড়া প্রতিবেদক118K বার পড়া

উৎসব-আনন্দে চতুর্থ ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে চট্টগ্রামে। আজ দুপুরে বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত বাজিয়ে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় এই পর্বের।
অল্প সময়ের নোটিশে মাঠের ব্যবস্থা করে দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘২০২৩ সালে ৩২টি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে ২০২৬ সালে দলসংখ্যা দাঁড়িয়েছে ৫০টি। ভবিষ্যতে ১০০টি বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করার স্বপ্ন দেখি আমরা।’



