বিশ্বাস করাই কঠিন!
হাতে বল। সামনে স্টাম্প। ব্যাটসম্যান ক্রিজের বাইরে। রানআউট করতে এর চেয়ে সহজ সুযোগ আর কী হতে পারে! অথচ এমন সুযোগই অবিশ্বাস্যভাবে হাতছাড়া করেছেন সিকান্দার রাজা।
জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ক্রিকেটারের কাণ্ড নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন, নিছক ভুল। কেউ আবার প্রশ্ন তুলছেন, ইচ্ছা করেই কি রানআউট করেননি রাজা?
ঘটনাটি গতকাল ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে। বল করছিলেন শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক রাজা। ব্যাটিংয়ে ম্যাক্স হোল্ডেন।