Sports
২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা
প্রথম ম্যাচটা ভালো যায়নি। ৪ ওভারে খরচ করেছিলেন ৩৭ রান। তবে ইন্টারন্যাশনাল টি–টুয়েন্টি লিগে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নেমে ১২ রা
লেখক খেলা ডেস্ক62K বার পড়া

প্রথম ম্যাচটা ভালো যায়নি। ৪ ওভারে খরচ করেছিলেন ৩৭ রান। তবে ইন্টারন্যাশনাল টি–টুয়েন্টি লিগে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ‘ইম্প্যাক্ট সাব’ হিসেবে মাঠে নেমে ১২ রানে ২ উইকেট নেন দুবাই ক্যাপিটালসের এই পেসার। তাঁর দলও জিতেছে ৪৫ রানে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে দুবাই ক্যাপিটালস করে ৭ উইকেটে ১৬৪ রান। জবাবে ভাইপার্স ১৩ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১১৯ রানে। টুর্নামেন্টে এটি মোস্তাফিজদের প্রথম জয়। আগের ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ রানে হেরেছিল দুবাই ক্যাপিটালস।


