Sports
দক্ষিণ আফ্রিকায় কেন এত বাজে হার বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার উইকেট সব ব্যাটসম্যানের জন্যই কঠিন। উপমহাদেশ থেকে সেখানে যে দলের ব্যাটসম্যানদের গড় সবচেয়ে ভালো, সেই ভারতেরও ২৩.২৭। গতি-বাউন্স মিলিয়ে উইকেটে টিকে থাকাটাই কঠিন হয়ে যায়। এখন তো তা আরও কঠিন। কারণ, দক্ষিণ আফ্রি
লেখক মাহমুদুল হাসান29K বার পড়া

দক্ষিণ আফ্রিকার উইকেট সব ব্যাটসম্যানের জন্যই কঠিন। উপমহাদেশ থেকে সেখানে যে দলের ব্যাটসম্যানদের গড় সবচেয়ে ভালো, সেই ভারতেরও ২৩.২৭। গতি-বাউন্স মিলিয়ে উইকেটে টিকে থাকাটাই কঠিন হয়ে যায়। এখন তো তা আরও কঠিন। কারণ, দক্ষিণ আফ্রিকার ভয়ংকর বোলিং আক্রমণ। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনের সঙ্গে পেস বিভাগে আছেন উইয়ান মুল্ডার আর এনরিখ নর্কিয়া। তাদের যদি কোনোভাবে সামলেও নেওয়া যায়, তারপর স্পিনার হিসেবে আসেন সাইমন হারমার কিংবা কেশব মহারেজ।
এবারের সফরে বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর তাই খুব বড় কোনো প্রত্যাশা ছিল না। দুই টেস্টেই বাজেভাবে হেরে তারা বাস্তবতা উপলব্ধি করেছেন আরও একবার। কিন্তু টেস্ট ব্যাটিংয়ের সহজ একটি শর্ত পুরো সিরিজে তারা মানতে পারেননি একেবারেই। দক্ষিণ আফ্রিকায় গেলে যে শর্ত জোরাল হয়ে যায় আরও—কোন বলটা ছাড়তে হবে আর কোনটা বলটা খেলতে হবে, তা ঠিকঠাক বোঝা।



