Sports
৫ বছর পর ‘ঘরে’ ফিরছে দেশের ফুটবল
আঙুলের ওপর ফুটবল ঘুরিয়ে হাঁটছিলেন মাঠকর্মী চান মিয়া। খেলোয়াড়, কোচ কিংবা সংগঠকদের কাছে অবশ্য তিনি পরিচিত ‘চান্দু মিয়া’ নামে। জাতীয় স্টেডিয়ামের মাঠের সঙ্গে তাঁর সখ্য বহুদিনের। ঘাসের যত্ন নেওয়া, খেলার আগে মাঠ প্রস্তুত করা,
লেখক ক্রীড়া প্রতিবেদক138K বার পড়া

আঙুলের ওপর ফুটবল ঘুরিয়ে হাঁটছিলেন মাঠকর্মী চান মিয়া। খেলোয়াড়, কোচ কিংবা সংগঠকদের কাছে অবশ্য তিনি পরিচিত ‘চান্দু মিয়া’ নামে। জাতীয় স্টেডিয়ামের মাঠের সঙ্গে তাঁর সখ্য বহুদিনের। ঘাসের যত্ন নেওয়া, খেলার আগে মাঠ প্রস্তুত করা, আবার খেলা শেষে সব গুছিয়ে রাখা—সবই নিত্যদিনের কাজ।
সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে সপ্তাহখানেক হলো। কিন্তু জাতীয় স্টেডিয়ামের গ্যালারি, ডাগআউটে গতকালও শোভা পাচ্ছিল সাফের বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম। পাঁচ বছর বিরতির পর আজ ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। অথচ ম্যাচের আগের দিন বিকেলেও মাঠে গিয়ে বোঝার উপায় ছিল না তা।



