Sports
সোনার চেইন নিয়ে ক্রিকেট মাঠে যত কাণ্ড
ক্রিকেট মাঠে কত কিছুই না হারায়! ব্যাটের টুকরা, হেলমেট, স্টাম্পের বেল। কখনো কখনো জুতা, সানগ্লাসও। কিন্তু কয়েক লাখ টাকার সোনার চেইন? সেটিও আবার ম্যাচের মাঝখানে?
লেখক খেলা ডেস্ক30K বার পড়া

ক্রিকেট মাঠে কত কিছুই না হারায়! ব্যাটের টুকরা, হেলমেট, স্টাম্পের বেল। কখনো কখনো জুতা, সানগ্লাসও। কিন্তু কয়েক লাখ টাকার সোনার চেইন? সেটিও আবার ম্যাচের মাঝখানে?
হ্যাঁ, ঘটেছে। ক্রিকেট মাঠে সোনার চেইনের ঘটনায় জড়িয়ে আছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার। একজন জ্যাকব বেথেল, অন্যজন জফরা আর্চার। দুজনের গল্প আলাদা। একজনের চেইন নিয়ে মাঠে শুরু হয়েছিল হইচই, অন্যজনের চেইন নিয়ে প্রতিপক্ষের খোঁচা। তবে দুই গল্পের শেষেই আছে সোনা।
প্রথমে যাওয়া যাক ছয় বছর পেছনে। ২০১৯ বিশ্বকাপ ফাইনাল। লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সেই অবিশ্বাস্য লড়াই। নির্ধারিত ৫০ ওভারের খেলা টাই। সুপার ওভারও টাই। শেষ পর্যন্ত বাউন্ডারির হিসাবে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।



