নাম কোপা আমেরিকা, দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট। অথচ এর সাম্প্রতিক আসরগুলোর ঠিকানা উত্তরে আমেরিকায়, আরও স্পষ্ট করে বললে যুক্তরাষ্ট্রে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের আসরও বসতে যাচ্ছে মার্কিন মুলুকে।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেজ অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন, ২০২৮ সালের টুর্নামেন্ট হবে যুক্তরাষ্ট্রে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভেন্যু, সূচি ও আমন্ত্রিত দেশ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।