Sports
আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে
টেস্ট ক্রিকেটে ঋষভ পন্তের ব্যাটিং দেখার আলাদা একটা আনন্দ আছে। কখনো মনে হবে, পরিস্থিতি বুঝে খেলছেন। পরক্ষণেই এমন এক শট খেলবেন, যা দেখে বোলারের পাশাপাশি দর্শকেরও মাথা ঘুরে যাবে। ঝুঁকি নিতে ভালোবাসেন। আর সেই ঝুঁকির পথ ধরেই
লেখক খেলা ডেস্ক84K বার পড়া

টেস্ট ক্রিকেটে ঋষভ পন্তের ব্যাটিং দেখার আলাদা একটা আনন্দ আছে। কখনো মনে হবে, পরিস্থিতি বুঝে খেলছেন। পরক্ষণেই এমন এক শট খেলবেন, যা দেখে বোলারের পাশাপাশি দর্শকেরও মাথা ঘুরে যাবে। ঝুঁকি নিতে ভালোবাসেন। আর সেই ঝুঁকির পথ ধরেই বারবার পৌঁছে যান নতুন উচ্চতায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে আরও একবার সেটিই দেখালেন ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ফিরেছেন চেনা ছন্দে। মাত্র ৯১ ইনিংসেই টেস্টে পন্তের সেঞ্চুরি এখন ৯টি। এর বাইরে নব্বইয়ের ঘরে আউট হয়েছেন আরও ৭ বার।



