নিউক্যাসল ইউনাইটেড ২-২ আর্সেনাল
সেন্ট জেমস পার্কে রোমাঞ্চ ছড়াল নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনাল। গোল হলো চারটি। কিন্তু কেউ কারও চেয়ে বেশি গোল করতে পারেনি। তাতে আর্সেনালের একটু স্বস্তিই পাওয়ার কথা। ২-২ গোলে ড্র ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যে ৭৭ মিনিট পর্যন্তও হার দেখছিল!
পরের মিনিটে ননী মাদুয়েকের গোলে শেষ পর্যন্ত নিউক্যাসলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল।
অথচ প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে জয় দেখছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন তাঁদের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ৪৯ মিনিটে ওডেগার্ডের বল হারানো ছিল নিউক্যাসল উইঙ্গার হার্ভি বার্নসের গোলের প্রাথমিক উৎস। সমতায় ফেরা নিউক্যাসল আরেকটু ভয়ঙ্কর হয়ে ওঠে ৬২ মিনিট মালিক থাইয়ুর গোলে। ২-১ গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল তখন হারের শঙ্কায়।