Sports
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০
শুরুটা বাংলাদেশের বিপক্ষে। গত জুনে বাংলাদেশে এসে ৩ ম্যাচের টি–টুয়েন্ট সিরিজ খেলেছিলেন নিখিল চৌধুরী। জিতেছিলেন সব কটিতেই।
লেখক খেলা ডেস্ক90K বার পড়া

শুরুটা বাংলাদেশের বিপক্ষে। গত জুনে বাংলাদেশে এসে ৩ ম্যাচের টি–টুয়েন্ট সিরিজ খেলেছিলেন নিখিল চৌধুরী। জিতেছিলেন সব কটিতেই।
সেই জয়ের ধারায় এবার যোগ হলো ইংল্যান্ডের বিপক্ষে জয়। মেলবোর্নে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ম্যাচসেরা হওয়ার পর নিজের এই জয়যাত্রার হিসাবটাই শুনিয়েছেন চৌধুরী—‘বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০।’
আজ অস্ট্রেলিয়ার জার্সিতে দেশের মাটিতে প্রথমবার টি-টুয়েন্টি খেলতে নেমেছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার। গ্যালারিতে ছিলেন পাঞ্জাব থেকে ছেলের খেলা দেখতে আসা তাঁর মা–বাবাও। তাঁদের সামনে ৩৮ বলে ৬৬ রানের ঝলমলে ইনিংস, বল হাতে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট—এর চেয়ে স্মরণীয় অভিষেক আর কী হতে পারত!
