Sports
চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল
টেস্ট ক্রিকেটে কিছু অর্জন আছে, যা শুধু পরিসংখ্যানের খাতায় আটকে থাকে না।
লেখক খেলা ডেস্ক44K বার পড়া

টেস্ট ক্রিকেটে কিছু অর্জন আছে, যা শুধু পরিসংখ্যানের খাতায় আটকে থাকে না।
দেশের বাইরে কঠিন কন্ডিশন ব্যাটসম্যানের সামর্থ্যেরও পরীক্ষা নেয়। লোকেশ রাহুল সেই পরীক্ষায় এবার উত্তীর্ণ হলেন দারুণভাবে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে গড়েছেন নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, এই চার ‘সেনা’ (SENA) দেশেই টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার এখন রাহুল।
আজ বেসিন রিজার্ভে তৃতীয় দিনে ২০৭ বলে শতক পূর্ণ করেন ৩৪ বছর বয়সী রাহুল। সেঞ্চুরির পর হেলমেট খুলে সন্তানের জন্য নিজের চেনা উদ্যাপন। এরপর আকাশে তাকানো। ভারতীয় দলের সতীর্থরা দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন তাঁকে।


