১০০০ গোলের মাইলফলক আর বেশি দূরে নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর চাই আর মাত্র ১৪ গোল।
সৌদি প্রো লিগে গতকাল রাতে চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে আল নাসরের ৩–১ গোলে হারের পর এটা হালনাগাদ তথ্য। ১৫ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। কিন্তু চার মিনিট পরই পেনাল্টি মিস করেন পর্তুগিজ এই কিংবদন্তি। শট নেওয়ার আগে নেইমারের মতো থেমে গিয়েছিলেন। তারপর বল মারেন তাঁর বাঁ পাশের পোস্টে।
৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর এটাই প্রথম গোল রোনালদোর। তবে চলতি মৌসুমে আল নাসরের হয়ে দুটি পেনাল্টিই মিস করলেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুটি পেনাল্টি মিস হলো ক্যারিয়ারে ৯৮৬ গোল করা রোনালদোর।