Sports
আলিয়া ও আরিয়ানের সঙ্গে টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় সূর্যবংশীও
কেউ বলিউডের তারকা, কেউ ব্যবসায়ী, কেউ বিনোদনজগতের পরিচিত মুখ। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটের এক বিস্ময়বালকও। বয়স মাত্র ১৫। অথচ এরই মধ্যে ভারতের ভবিষ্যৎ গড়ায় সম্ভাবনাময় ১০০ জনের তালিকায় তাঁর নাম রেখেছে বিখ্যাত সাম
লেখক খেলা ডেস্ক119K বার পড়া

কেউ বলিউডের তারকা, কেউ ব্যবসায়ী, কেউ বিনোদনজগতের পরিচিত মুখ। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটের এক বিস্ময়বালকও। বয়স মাত্র ১৫। অথচ এরই মধ্যে ভারতের ভবিষ্যৎ গড়ায় সম্ভাবনাময় ১০০ জনের তালিকায় তাঁর নাম রেখেছে বিখ্যাত সাময়িকী টাইম।
তিনি বৈভব সূর্যবংশী। ভারতের এই তরুণ ক্রিকেটার জায়গা পেয়েছেন টাইম ম্যাগাজিনের প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়। বিনোদন, খেলাধুলা, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে উঠে আসা ভারতের ১০০ সম্ভাবনাময় ব্যক্তিত্বকে নিয়ে তৈরি হয়েছে এই তালিকা।


