আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা হয়েছে তাওহিদ হৃদয়ের। গত বুধবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এই ব্যাটসম্যান।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।