Sports
রোনান সুলিভানকে নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া দুই ফুটবলার রোনান সুলিভান
লেখক ক্রীড়া প্রতিবেদক130K বার পড়া

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া দুই ফুটবলার রোনান সুলিভান ও মাহি খান।
সিনিয়র পর্যায়ে না খেললেও মাহি এবং রোনান খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব–২০ দলে। মাহি বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের লিগ মলটন এফসির হয়ে খেলছেন।
রোনান যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসের হয়ে কলেজ ফুটবলে খেলছেন। গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন রোনান। সেই টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেই জাতীয় দলের কোচ টমাস ডুলির নজর কেড়েছেন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোনানের আরেক ভাই ডেক্লান সুলিভানও খেলেছিলেন, তিনি সাফের দলে সুযোগ পাননি।


