Sports
ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকেও ছাড়িয়ে গেল আফগানিস্তান
তিন দিনের ব্যবধান। এই তিন দিনেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। ছয় থেকে আটে নেমে যাওয়া হ্যারি ব্রুকের দলকে পেছনে ফেলেছে আফগানিস্তানও। উল্টো পথে হেঁটে আট থেকে সাতে উঠে এসেছে আফগানরা। আর ইংল্যা
লেখক খেলা ডেস্ক120K বার পড়া

তিন দিনের ব্যবধান। এই তিন দিনেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। ছয় থেকে আটে নেমে যাওয়া হ্যারি ব্রুকের দলকে পেছনে ফেলেছে আফগানিস্তানও। উল্টো পথে হেঁটে আট থেকে সাতে উঠে এসেছে আফগানরা। আর ইংল্যান্ডের জায়গা দখল করে ছয়ে উঠেছে শ্রীলঙ্কা।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুটি ত্রিদেশীয় সিরিজের পর আইসিসির হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ে এই পরিবর্তন এসেছে। দুই সিরিজের ফলই বদলে দিয়েছে র্যাঙ্কিংয়ের ৬ থেকে ৮ নম্বরের হিসাব।


