Sports
৪০০ রানের দুনিয়ায় বাংলাদেশ কোথায়
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা দলের ড্রেসিংরুমে গ্যারি কারস্টেনকে দেখে একটি স্মৃতি মনে পড়তে পারে। ১৯৯৬ বিশ্বকাপে এই রাওয়ালপিন্ডিতেই আরব আমিরাতের বিপক্ষে ১৮৮* রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া কিংবদন্তি। আর শ্রীলঙ্কাও সেই বিশ্বকা
লেখক খেলা ডেস্ক129K বার পড়া

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা দলের ড্রেসিংরুমে গ্যারি কারস্টেনকে দেখে একটি স্মৃতি মনে পড়তে পারে। ১৯৯৬ বিশ্বকাপে এই রাওয়ালপিন্ডিতেই আরব আমিরাতের বিপক্ষে ১৮৮* রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া কিংবদন্তি। আর শ্রীলঙ্কাও সেই বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৫ উইকেটে ৩৯৮ তুলে বুঝিয়ে দিয়েছিল ওয়ানডেতে দলীয় ৪০০ রানের হিমালয়ে ওঠা আর স্বপ্ন নয়।
সেটা থাকেওনি। ২০০৬ সালে চার শ রানের ধারা সেই যে শুরু হলো, সময়ের পালাবদলে গতকাল রাতে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা সেই তালিকাটাই হালনাগাদ করল। সব মিলিয়ে মোট ৩৫ বার—আন্তর্জাতিক ওয়ানডেতে চার শ রানের দলীয় ইনিংস সংখ্যা।


