Sports
ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার মামলার রায় ২২ ডিসেম্বর
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর ঘটনায় করা মামলার রায় আগামী ২২ ডিসেম্বর ঘোষণা করা হবে। ছয় মাসের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ তারিখ ঘোষণা করেছেন আদালত।
লেখক এএফপি63K বার পড়া

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ২০২০ সালে মৃত্যুর ঘটনায় করা মামলার রায় আগামী ২২ ডিসেম্বর ঘোষণা করা হবে। ছয় মাসের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ তারিখ ঘোষণা করেছেন আদালত।
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এই বিচারকাজ চলছিল। গতকাল ম্যারাডোনার মেয়ে ও কয়েকজন আসামির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে।
আদালতে আবেগাপ্লুত কণ্ঠে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনা বলেন, ‘আমি আশা করি, আমার বাবা তাঁর প্রাপ্য ন্যায়বিচার পাবেন, যেমনটা অন্য যে কারও পাওয়া উচিত।’


