হ্যারি ব্রুকই একাই—ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেও যিনি ম্যাচ হেরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে কাল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েও ম্যাচ শেষে হাসতে পারেননি ব্রুক।
তাঁর ২০২ রানের দুর্দান্ত ইনিংসের পরও ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ২ উইকেটে জেতে শ্রীলঙ্কা।
ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি মানেই বিশেষ কিছু। তবে সেই কীর্তিও যখন দলকে জেতাতে পারে না, তখন ব্যক্তিগত অর্জনের আনন্দ ম্লান হয়ে যাওয়াই স্বাভাবিক। ব্রুকের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। ইংল্যান্ডের এই অধিনায়ক নিজেই বলেছেন, এমন ডাবল সেঞ্চুরির মূল্য তাঁর কাছে নেই।