Sports
রানার্সআপ হয়েও প্রাপ্তির আনন্দ বাংলাদেশের
নিয়মিত ম্যাচ খেলার সুযোগ নেই। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া হয় কালেভদ্রে। এমন বাস্তবতায় বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ হওয়াটাও বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের জন্য কম কিসে!
লেখক ক্রীড়া প্রতিবেদক111K বার পড়া
নিয়মিত ম্যাচ খেলার সুযোগ নেই। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া হয় কালেভদ্রে। এমন বাস্তবতায় বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ হওয়াটাও বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের জন্য কম কিসে!
আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী ভারতের কাছে ২৮–১৬ গোলে হেরেছে স্বাগতিকেরা। তবে স্কোরলাইন দেখে বাংলাদেশের লড়াইয়ের চিত্রটা পুরোপুরি বোঝা যাবে না।
গ্রুপ পর্বে এই ভারতের কাছেই ৪৭ গোল হজম করেছিল বাংলাদেশ নারী দল। ফাইনালে সেই ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন মেয়েরা। ম্যাচের প্রথম ১৫ মিনিটে দুই দলই সমানতালে লড়েছে। তখন স্কোর ছিল ৬–৬। এরপর ভারত এগিয়ে গেলেও লড়াই থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। ১৪–৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।


