Sports
বাংলাদেশের রহস্য স্পিনারের অ্যাকশন নিয়ে সন্দেহ
এবারের এশিয়ান গেমসে টি-টুয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল আলিস আল ইসলামের। গতকাল শারজায় ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হয়েছে ওয়ানডে অভিষেকও। কিন্তু জাতীয় দলের হয়ে দুই সংস্করণে অভিষেকের আনন্দের মধ্যেই দুঃসংবাদ—সন্দেহ
লেখক ক্রীড়া প্রতিবেদক146K বার পড়া

এবারের এশিয়ান গেমসে টি-টুয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল আলিস আল ইসলামের। গতকাল শারজায় ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হয়েছে ওয়ানডে অভিষেকও। কিন্তু জাতীয় দলের হয়ে দুই সংস্করণে অভিষেকের আনন্দের মধ্যেই দুঃসংবাদ—সন্দেহজনক অ্যাকশনের অভিযোগ ওঠায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বাংলাদেশের এই রহস্য স্পিনারকে।
আমিরাতের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।


