‘বার্নাব্যুর রাত প্রতিপক্ষের জন্য দীর্ঘ হয়’—রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ নিয়ে কথাটা বেশ প্রচলিত। বহুবার ক্লাবটি এ কথা প্রমাণও করেছে। সে পথেই দিনের পর দিন আরও একটি বিষয় প্রমাণ করে চলেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে এলে রিয়ালের আতিথেয়তায় প্রতিপক্ষকে গোল হজম করতেই হয়!
লাইপজিগের বিপক্ষে গতকাল রাতে বার্নাব্যুতে ৪–১ গোলে জিতেছে রিয়াল। ৪৩ মিনিটে বের্নার্দো সিলভার প্রথম গোলেই হয়ে যায় রেকর্ড। চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে এ নিয়ে টানা ৪৫ ম্যাচে গোল করল রিয়াল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ঘরের মাঠে টানা ৪৫ ম্যাচে গোলের রেকর্ড গড়ল মাদ্রিদের ক্লাবটি।