Sports
এবার তাহলে থেমেই যাচ্ছেন অ্যান্ডারসন
জেমস অ্যান্ডারসনের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার কি শেষ হতে যাচ্ছে? ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, অ্যান্ডারসনের ক্লাব ল্যাঙ্কাশায়ার ২০২৭ মৌসুমের জন্য তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দেবে না। তাতে পেশাদার ক্যারিয়ারের
লেখক খেলা ডেস্ক27K বার পড়া

জেমস অ্যান্ডারসনের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার কি শেষ হতে যাচ্ছে? ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, অ্যান্ডারসনের ক্লাব ল্যাঙ্কাশায়ার ২০২৭ মৌসুমের জন্য তাঁকে নতুন চুক্তির প্রস্তাব দেবে না। তাতে পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে পারেন অ্যান্ডারসন। ৪৪ বছর বয়সী এই ক্রিকেটার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
টেস্টে ৭০৪ উইকেট নেওয়া ইংল্যান্ড কিংবদন্তি অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০২৪ সালে। এরপরও খেলা চালিয়ে গেছেন কাউন্টির দ্বিতীয় বিভাগের দল ল্যাঙ্কাশায়ারের হয়ে। বয়স বাড়লেও বল হাতে তাঁর কার্যকারিতা কমেনি। গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগে ৫০ উইকেট নেন, বোলিং গড় ১৭। ওই বিভাগে এক মৌসুমে অন্তত ৫০ উইকেট পাওয়া সাত বোলারের একজন এই পেসার।


