আমিরাত সফরটা জয়হীন হয়ে রইল বাংলাদেশের জন্য। আবুধাবি টেস্টে ড্র করে আফগানিস্তানের সঙ্গে। এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে হারল জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে। ড্র হওয়া সেই টেস্টে অবশ্য পাঁচ দিনের বেশির ভাগ সময় বাংলাদেশেরই দাপট ছিল।
তাই ফল পক্ষে না এলেও সেটাকে খুব বেশি খারাপ বলা যাবে না। বাংলাদেশ মূলত মুখ থুবড়ে পড়েছে ত্রিদেশীয় সিরিজে। কেন আফগানিস্তান ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও এই দশা বাংলাদেশের?