Sports
আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি করছেন স্কালোনি, থাকবেন কত দিন
২+২= ৪।
লেখক খেলা ডেস্ক92K বার পড়া

২+২= ৪।
২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তির প্রথম দুই বছর। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পরের দুই বছর। লিওনেল স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নতুন চুক্তিকে এভাবেই দুটি ভাগ করা হয়েছে।
কোনো কিছু এখনো আনুষ্ঠানিক হয়নি। তবে একটি সই ছাড়া চুক্তি চূড়ান্ত হতে প্রায় আর কিছুই বাকি নেই। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো এমন খবরই জানিয়েছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দুই পক্ষের আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে এবং নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে চুক্তিটি চূড়ান্ত হতে পারে।
আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম ‘লা নাসিওন’কে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ‘কয়েক সপ্তাহ আগেই স্কালোনির বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।’ তবে একই সংবাদমাধ্যমকে এএফএর এক সূত্র জানায়, কোচের সঙ্গে একটি ‘সম্ভাব্য’ চুক্তি হচ্ছে, তবে এই নতুন চুক্তির মূল রূপরেখা চূড়ান্ত হয়নি।


