Sports
বাংলাদেশে এসে পেটের পীড়ায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৪ সালে অভিষেক সিরিজেই আলোড়ন তুলেছিলেন শামার জোসেফ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর জয় এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে।
লেখক ক্রীড়া প্রতিবেদক108K বার পড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৪ সালে অভিষেক সিরিজেই আলোড়ন তুলেছিলেন শামার জোসেফ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর জয় এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে।
সেই থেকেই তিনি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নিয়মিত মুখ। জোসেফ আছেন বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দলেও।
তবে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশে এসে স্বস্তিতে নেই ক্যারিবিয়ান এই পেসার। দলটির একটি সূত্র জানিয়েছে, পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন জোসেফ। দুদিন ধরে তিনি হোটেলবন্দী। ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে এসেছে গত রোববার।


